নেশার রোজনামচা। অণুগল্প।

 নেশার রোজনামচা।

কৃশানু মিত্র।


      মনসা পূজায় উপোস দিয়েছিল বুধিয়া। ঝাপান মেলার আজ শেষ দিন। পূজা সেরে মুড়ি আলু খাবে বুধিয়া। প্রসাদ আনবে বর চন্ডীর জন্য। লখাকে দেবে বুকের দুধ। চন্ডী রাজবংশী, সাপের বিষ থেকে নেশা দ্রব্য তৈরী করে বেচে। বুধিয়া ভাবে, শহর থেকে বাবুরা ঝাপান মেলা দেখতে আসে, কোথায় সাপ খেলা দেখিয়ে দু পয়সার রোজগার করবে, তা', নয় সকাল থেকে চণ্ডী নেশা করে উদোম হয়ে পড়ে আছে। পুজোর দিন বুধিয়া রাগ ঝগড়া করেনি কারণ বুধিয়া মনসামায়ের পূজার আচার-আচরণে ত্রুটি মানতে পারবে না। ইদানিং চন্ডী, বুদিয়ার রণমুর্তি দেখছে। লক্ষীর ভান্ডার ঘরে আশায় বুধিয়ার মনে বল এসেছে। কাজকাম বন্ধ করে নেশা করলে চন্ডীর ভাগ্যে জুটছে গোবেড়েন। সে ঘর-দোর গুছিয়ে আচ্ছন্ন চন্ডীকে বলে যায়, সে যেন ঘুমন্ত লখার দেখভাল করে।


       পুজো পাঠ সেরে, বাবুদের বাড়ি ঘুরে প্রসাদ নিয়ে বুধিয়া ঘর পানে যাত্রা করে। তার গলায় বাবুদের মনসা পালার গান- জয় জয় মা মনসা। মন ফুরফুরে। 


       ঘরের দাওয়ায়ে পা দেওয়ার আগেই সে পুত্র লখাইয়ের আকুল কান্না শুনতে পায়। চন্ডী তখনও নেশায় বুঁদ হয়ে ঘরের বাইরে চোখ বুজে পড়ে আছে। কান্নার তীব্রতায় বুধিয়ার মাথায় রক্ত চড়ে যায়। উনুনে পোড়া কাঠ তখনও শিশির ভিজে স্যাঁতস্যাঁতে। রণচন্ডী বুধিয়া চ্যালা কাঠ হাতে তুলে নেয়। উত্তম মধ্যম পড়তে থাকে চন্ডীর শরীরে। মারের প্রচন্ডতায় চন্ডীর নেশা ছুটে যাওয়ার জোগাড়। তড়াক করে লাফিয়ে উঠে মার থেকে  নিস্তার পেতে সে ঘরে ঢুকে পড়ে। যেখানে লখা খাটিয়ার কিনারে এসে চিন চিৎকার করছে।


       মানসী, ফেসবুকে বুঁদ হয়ে, 'বুধিয়ার মনসা মা', পালা দেখছে। রুদ্র বারবার মানসীর হাত টেনে ধরছে। বিরক্ত মাধবী রুদ্রর মাথায় হাত বুলিয়ে কাছে টেনে নেয়। রুদ্র মায়ের আদর পেয়ে মোবাইলটা নিজের হাতে নিয়ে, শান্ত হয়ে মাকে রিল দেখতে সাহায্য করে। সে জানে রিল শেষ হলেই মোবাইলের দখল তার।


       সাপের বিষ থেকে তৈরি নেশার বোতল খাটিয়া নিচে রাখা আছে। নেশার ঘোরে চন্ডী, কোনরকমে বোতল খুলে আন্দাজ মত ঘুম পাড়ানি সাপের বিষ চালিয়ে দেয় লখাইয়ের পেটে। কান্বা থেমে আসে। লখাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। বুধিয়া চিৎকার করে বলে ওঠে, হা মনসা মা!


লেখক- কৃশানু মিত্র, 

ঠিকানা- 8/A/1, Gopimohan Mukherjee Lane, Belur Math, Howrah-711202,

ফোন নম্বর - 7044540796.

.............

Comments

Popular posts from this blog

ছোটগল্প - লাল কালো ইট।।

একগুচ্ছ কবিতা

কোন সে আলোর স্বপ্ন(কথায় ধারাবাহিক)