ছোটগল্প- জীবন
জীবন কৃশানু মিত্র ফূর্তিতে ছিল অজয়। সকাল হতে না হতেই তার মনে হলো আজ অফিসে নাটক। এই প্রথম তার পরিচালনায় নাটক হবে অফিসে। একটু টেনশন হচ্ছিল না এমন নয়। নাটকে নায়িকার মুখের গান "ঘরেতে ভ্রমর এলও গুনগুনিয়ে", নিজে গুনগুন করছে সে সকাল থেকে। এই গানের সুর তুলে আপিস যাবার জন্য বাস স্টপেজে পৌঁছে গেছে অজয়। নাটকে যুযুধান দু'পক্ষের হিংস্র লড়াইয়ের হাস্যরসে দর্শক পাগল হয়ে যাবে এই কল্পনা করে সে নিজেই ফিক করে হেসে ফেলে। বাস এসে পড়েছে। চট করে বাসে উঠে সিটে বসে আবার সে গুনগুনিয়ে গান ধরেছে। হঠাৎ কন্ডাক্টরের অশ্লীল চিৎকারে অজয়ের ছন্দপতন ঘটে। যুযুধান দু'পক্ষের বাক্যলাপ শুনতে থাকে অজয়। অজয় বুঝতে পারে যাত্রী খুচরো পয়সায় ভাড়া দিয়েছে। খুচরো টাকা কন্ডাক্টরের হাত থেকে পড়ে গড়িয়ে বাসের বাইরে চলে গেছে। সামনের স্টপেজে যাত্রী নেমে যাবে। দুটাকা একটাকার কয়েন দুটো বাসের উল্টো দিকে গড়িয়ে দৌড় লাগিয়ে অনেকদূর পৌঁছে গেছে। যাত্রী বলছে 'পয়সা তো তোমাকে দিলাম। তুমি যদি ধরে রাখতে না পারো। ধরে রাখতে যোগ্যতার দরকার।' কন্ডাকটার বলছে 'ঠিক সময় ভাড়া দাওনি কেন? টিকিট না কাটার ধান্দায় ...