একগুচ্ছ কবিতা
সকলে উপোষী অবসরের বাড়ি খুৃঁজতে চেয়েছিলে পালিয়ে যেতে চেয়ে দূরে, কাল পার হল সেই অনাদি চৌকাঠ যেখানে জীবনযাত্রার শুরু বলা যায় কারণ নাও বেয়ে আসার পথে তার সাথে পরিচয় ভালোবাসা হয়ে যা মনে বিঁধে যায় তারপর লুকছুপ অন্তঃসলিলা ফুলকাঁটা রঙিন জীবন সকলের অমত পাড়িয়ে তুমি হলে রাজি সময় বলে দেবে জ্বলবে না নেভা আলো ভাসাবে জীবন, খেলা হোক বাজি। অপার যৌবন ঠেলে ভাসলে সুখ দরিয়ায় ফুটফুটে প্রাণ এল তোমার মাঝে আশার শিয়রে এল বান। তারপর শৈশবের খাত ধরে উল্টো পথে পিয়াসী চলা দুজন দুদিকে তারি মাঝে বেড়ে ওঠে নিস্পাপ ফুলের আদলে মহাপ্রাণ। সম্ভবনার প্রোথিত বীজ অতিসার পেয়ে তরতরে পৌরুষ বোঝে না সার অতি মান নয় ভালো অতিদানে বলিদান হয় বলিরাজ। দ্বন্দ্ব দীর্ণ সেই মেয়ে সার্কাস খেলা চলে আঁধারে, আল বেয়ে বেয়ে। সন্দিগ্ধ পুরুষ মাতে নিজের পরিধি তে সীতার আগুনে আয়োজন পরীক্ষার আদলে। ভয় পাওয়া হরিণ যেমন শিশুর প্রাণ বাঁচাতে শ্বাপদ শক্তিধর তেমন রমণী বদলায় নিজের পাখায়। বদলায় দিন। পুরুষ গুটিয়ে যায় সাপের বিবরে সঙ্গে নিয়ে যায় প্রাণধন শিশু অঙ্কুরেই বিনষ্ট হয় সম্ভবনার...