ছোটগল্প- পুনর্জন্ম
পুনর্জন্ম শীতের সকাল ,একটা ট্রাকসুট পিঠে ব্যাগ নিয়ে টিউশন পড়ে সাইকেল থেকে নামল ঋজু,খুব তাড়া আছে। মা ভাতের থালা নিয়ে প্রস্তুত। বাবা আর জেঠু অফিস যাবে বলে খাবার টেবিলে হাজির। ঘড়ির কাঁটা সময়ের হাজিরা মেপে জানাচ্ছে সকাল নটা বেজেছে। জেঠুর খেয়াল ছিলনা সে ঋজু কে জিজ্ঞেস করে,'আজ অবেলায় ভাত খাচ্ছিস বড়ো?' ঋজু স্কুল খোলার ঘটনা মনে করিয়ে দেয় জেঠুকে। খাবার টেবিলে, বাবা জ্যাঠার গম্ভীর আলোচনা জমে যায়- বেকার স্কুল খুলে পড়ুয়াদের সময় নষ্ট করা ইত্যাদি ইত্যাদি। ঋজু ভাত গলাদ্ধকরন করলেও অসার আলোচনা হজম করতে পারেনা। ঋজু মা কে বলে,' তাড়াতাড়ি দলা পাকাও। আমার সাড়ে নটায় হাজিরা।' বাবা বলে,'যাদের সন্তান স্কুলের গন্ডি পেরিয়েছে তারাই স্কুল খুলতে মুখর।' জেঠু ঘাড় নাড়ে। ঋজু বাঁকা চোখে তাকিয়ে বলে,'হীরক রাজা হোয়াটস আ্যপে জানিয়েছে স্কুল মাঠে প্রবেশ নিষেধ। ছয় ঘন্টা একটানা বসে থাকতে হবে ক্লাসে। আমরা প্ল্যান করেছি হেঁসো নিয়ে সক্কলে মাঠে নেমে পড়বো। জঙ্গল সাফ করে মাঠ পরিস্কার করবো।' বাবা বলে,' একদম নয়।' জেঠু বাপি মিত্র পান চিবুতে চিবুতে ঝোলা ব্যাগ নিয়ে অফিসে বেরিয়ে পড়ে। আনমনা...