উপন্যাস-মাধবীলতার কাহিনী(কৌরব)
মাধবীলতার কাহিনী। এক মাটি কামড়ে মাঠের বাইরে যাচ্ছে বল। ক্যাপ্টেন গগনের উইনিং স্ট্রোক। হাততালি দিয়ে নেচে উঠেছে মাধবী। গতবারের হারের বদলা নিয়ে তালতলার ক্যাপ্টেন,গগন ট্রফি নিয়ে গেল কলকাতায়। সঙ্গে নিয়ে গেল এক তরুনীর ভালোলাগা। এক বছরের দীর্ঘ প্রতীক্ষায় থাকতে হবে গগনকে। গগন এই টুর্নামেন্টের জন্য মুখিয়ে থাকে। মাঠে গগনের বিক্রম দেখার জন্য হাপিত্যেশ করে থাকত অনেকে। এবার বাঙলা টিমে চান্স মিলেছে গগনের। তাই খেলার শুরুতে হাততালি দিয়ে গগনকে স্বাগত জানায় গড়পাড়ের দর্শক। গগনের সন্ধানী চোখ খুঁজে চলেছে বিশেষ কোন মানুষকে। ট্রফি জেতার পর গগন পোডিয়ামে উঠে নির্নিমেষ চোখে মাধবীর দিকে তাকিয়ে থাকে। তারপর পুরস্কার নিয়ে সরাসরি মাধবীর দিকে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে প্রাইজটা তুলে দেয় মাধবীর হাতে। 'এই পুরস্কার তোমার' গগন বলে। হতবাক মাধবীর, কেন প্রশ্নের উত্তর দিতে গিয়ে গগন বলে, ' সারাটা বছর অন্য সব টুর্ণামেন্টে আমি ধেড়িয়েছি। শুধু গড়পার আমাকে ফেরায়নি। মাধবী জিজ্ঞেস করে, 'তাহলে বাংলা দলে স্থান ...