History
ইতিহাসের প্রেক্ষিতে ধর্ম এবং অর্থনীতি একজন ভারতীয় সৈন্য ইজরায়েলে গাজা থেকে ধেয়ে আসা মর্টারের আঘাতে মারা গেছেন। তার মৃতদেহ নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালিখি চলছিল। মুসলিম বিরোধী ধর্মীয় মানুষ ভীষণভাবে হা-হুতাশ করছিলেন এই ঘটনায়। যদিও এ ক্ষেত্রে, মৃত্যু শোক বর্ষিত হওয়া স্বাভাবিক। এইখান থেকে আমার ইচ্ছেডানা উড়ান দিল। মনে হয় নিরপেক্ষ ভাবে ইতিহাস পর্যালোচনার প্রয়োজন আছে। আজ অবধি ইস্রায়েল প্যালেস্তাইন যুদ্ধের তথ্যনিষ্ঠ আলোচনা আপাতত হবে আমার মোক্ষ। ইতিহাসের মোজেস বাইবেলের আলোকে - বাইবেলের পাঁচটি গ্রন্থের প্রথমটির নাম টোরা, যেখানে মোজেস সম্পর্কে লেখা আছে। শিশু মোজেসকে নীলনদে একটি ঝুড়ির মধ্যে ভাসতে দেখা যায়। মিশরের রাজকুমারীরা তাকে তুলে এনে রাজকীয় শৈশব দেয়। বড় হয়ে মোজেস বুঝতে পারে যে মিশরের ফারাও রাজ ইজরায়েলি জনগণকে দাসত্বের বাঁধনে বেঁধে রেখেছে। নিজেকে মুক্ত করে মিডিয়ানে পলায়ন করতে সক্ষম হন তিনি। ফারাওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাই উদ্দেশ্য তার। জঙ্গলের দাবানল থেকে দৈববাণী আসে মিশরকে মুক্ত করার। মোজেসকে ঈশ্বর বলেন, "তুমি ফিরে যাও মিশরে। মিশরকে মুক্ত করে ক্যানন...