ছোটগল্প- নিম ফুলের মধু।
নিম ফুলের মধু। ঘরে বসে বড় স্ক্রিনে সিনেমা দেখার ইচ্ছে পৃথা মনের কোণে বহুদিন লুকিয়ে রেখেছিল। বারান্দা দিয়ে চোখ চলে যেত তমালের দশ ফুট বাই বারো ফুট ঘরে। ক্যাথড রে আজ অচল,পুরানো দিনের টেলিভিশন টেকনোলজি। "ঝিরিঝিরি বাতাস কাঁপে" দূরদর্শন ছেড়ে সুযোগ পেলেই পৃথা বারান্দা দিয়ে টিভি সিরিয়াল, "নিম ফুলের মধু", দেখত। তমালদের ঝাক্কাস টিভিতে নতুন টিভিতে। তমালের বউ রিয়া পৃথার খুব পছন্দের প্রতিবেশী। রিয়া এক বুক গর্ব নিয়ে হিসাব করে 'নিম ফুলের মধু', চালিয়ে জানলা খুলে অকথিত আমন্ত্রণ জানাত পৃথা বৌদিকে। নাঃ, রিয়া কোনদিন পৃথাকে ডাকেনি। সান্ধ্য কর্ম যথাসম্ভব তৎপরতায় সাঙ্গ করে বারান্দায় ঘড়ির কাঁটা মিলিয়ে হাজির হতো পৃথা। মধুর সঙ্গে মৌমাছি সম্পর্ক সময়ে বাঁধা থাকত। সে সময়ের ভাগ কাউকে দিতে চাইতো না পৃথা। প্রতিবেশীরা বারান্দায় পৃথাকে দেখে গল্প করতে এগিয়ে এলে সে কিঞ্চিত বিরক্ত হত। নবীন আজ হঠাৎ করে নির্দিষ্ট সময়ের আগে অফিস থেকে ফিরে পড়েছে। চা-জলখাবার পরিবেশন করে পৃথা নিম ফুলের মধুকর হয়ে যথাস্থানে আসীন। এমন তো কোনদিন হয়না। নবীনের আগমনের সাথে সাথে শাশুড়িমা এবং...